যে নেই তাকে ভেবে কষ্ট কিসের?
আর যে আছে—তাকে দেখেও না দেখার অজুহাত কিসের?
দুর্বলতা যদি ভালোবাসা হয়,
তবে বহিঃপ্রকাশ হলো জীবনের আয়না।
সে আয়নায় এত ধুলো জমে থাকার কারণ কী?
নিজের মুখ যদি দেখাই না,
তবে সে আয়না রাখার অর্থই বা কী?
অর্থ, টাকা, পয়সা—এ কি শুধু সুখের চাবিকাঠি?
নাকি তোমার সঙ্গে একটি সন্ধ্যা কাটানোই বেশি সুখের?
এক হাতে দায়িত্ব—ভারি কষ্টের,
না কি তোমার হাত ধরে
সে দায়িত্বের পথ পার হওয়াই সহজ?
উত্তর যদি প্রশ্ন হয়,
তবে প্রতিটা প্রশ্নের উত্তর তুমি নও কেন?
চোখ যদি ভাষা হয়,
তবে মন কেন সে ব্যথার ভাষা বোঝে না?
যদি তুমি আমার নও,
তবে হৃদয়ে
তোমার নাম কেন?
আমি জানি না গোধূলির লগ্ন,
আমি জানি কালবৈশাখীর ঝড়।
আমি জানি, ওগো, শুধু তোমাকেই—
যা আমি দেখি না, তবু অনুভবে জানি।
মনে হয়,
তুমি গেঁথে গেছো হৃদয়ের মালায়—
তুমি আমার পরিকাঠামো প্রিয়।
মৌ 🖋️