Quotes by SHIB SANKAR MAITRA in Bitesapp read free

SHIB SANKAR MAITRA

SHIB SANKAR MAITRA

@shibsankarmaitra750203

অন্যের যন্ত্রণায় মজা করতে নেই , তার অবস্থা নিয়ে হাসাহাসি করতে নেই। মনে রাখবেন ঠিক এই পরিস্থিতি আপনার ক্ষেত্রেও অন্যভাবে হতে পারে। তখন কিন্তু সেই ব্যক্তিও হাসাহাসি করতে পারে।
- SHIB SANKAR MAITRA

Read More

মানুষ তিন প্রকার---
১. অভুক্ত চিৎকার করে খাবার চায়।
২. অর্ধভুক্ত খাবারের জন্য প্রতিনিয়ত লড়াই করে।
৩. ভরপেট ব্যক্তি কৌশলে খাবার চায় প্রতিপক্ষকে চাপে ফেলে।
- SHIB SANKAR MAITRA

Read More

ব্যক্তির সৌন্দর্য হচ্ছে সেই বিস্ফোরক যা আগুনের স্পর্শে এলে বরফ, বরফের সংস্পর্শে আগুনে পরিণত হয়।
- SHIB SANKAR MAITRA

Read More

যে ব্যক্তি নিজে স্বপ্ন না দেখে অন্যের চাপ গ্রহণ করে কতিপয়ের কাছে নিজেকে মহান প্রমাণিত করতে চায় আদতে সে একজন ব্যবহারযোগ্য যন্ত্র মাত্র।
যে ব্যক্তি হৃদয় দিয়ে স্বপ্ন দেখে মস্তিষ্ক খাটিয়ে তা চরিতার্থ করতে চায় স্বাধীন যন্ত্র হিসেবে সে আভ্যন্তরীণ এবং বাহ্যিক সব চাপই নিতে পারে।
- SHIB SANKAR MAITRA

Read More

একজন চরম দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যখন নিজেকে আমূল পাল্টে ফেলে ভালো হয়ে যায় তখন তাকেই বিপ্লব বলে। আবার একজন ভীষণ ভালো মানুষ যখন অন্যায়ের মধ্যে পড়ে নিজেকে চরম খারাপ মানুষে পরিণত করে সেটাও বিপ্লব।
বিপ্লব দীর্ঘজীবী হয় ইতিবাচক নেতিবাচকরূপে।
- SHIB SANKAR MAITRA

Read More

ভদ্রতা অনেক দরজা খুলে দেয়, তেমনি অতিভদ্রতা খোলা দরজা দিয়ে বিষাক্ত বাতাস বয়েও আনে।
- SHIB SANKAR MAITRA

তৃপ্তি এমন এক মানসিক অবস্থা যা ব্যক্তিভেদে নেতিবাচক, কখনও ইতিবাচক রূপে প্রকাশিত হয়।
- SHIB SANKAR MAITRA

যে ক্ষমতাশালী ব্যক্তি সবসময় নিজেকে বুদ্ধিমান মনে করে তার মত আহাম্মক দুনিয়ায় দ্বিতীয়টি নেই।
ক্ষমতাহীন বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিনিয়ত নিজেকে বোকাভাবে উপস্থাপিত করে এবং নিঃশব্দে নীরবে নিজের কাজ করে যায় তাহলে তার উত্থান সময়ের অপেক্ষা মাত্র।
- SHIB SANKAR MAITRA

Read More

সময় হল সেই মহামূল্যবান গয়না যা বিভিন্ন নকশার আকারে মানুষ পড়তে বাধ্য, যার প্রভাবে ব্যক্তি আজ যার পক্ষে থাকে ভবিষ্যতে তার বিরুদ্ধে চলে যায়।
- SHIB SANKAR MAITRA

Read More

রাজনীতি এমন এক কৌশলী ব্যবস্থা যা অপরাধীকে সরকারের অংশ হতে সাহায্য করে। অপরপক্ষে অতীত অপরাধের রেকর্ড থাকলে কোনও অরাজনৈতিক ব্যক্তি সরকারের অংশ হতে পারে না।
- SHIB SANKAR MAITRA

Read More