Quotes by DR ABDUL BASET in Bitesapp read free

DR ABDUL BASET

DR ABDUL BASET

@abdulbaset1


কবিতা- কুরবানি,
কলমে- ডাঃ আব্দুল বাসেত,
আবৃত্তি- নাজ

epost thumb

মাতৃহারা
--- ডাঃ আব্দুল বাসেত
ওগো আমার জন্মদাত্রী মা,
তোমাকে হারিয়েছি জন্মের কয়েকমাস পর;
তোমার স্নেহ-ভালোবাসা থেকে হলাম বঞ্চনার শিকার।
তুমি আমায় রেখে চলে গেছো নীরব নগরে,
তোমার বিরহে আমি যে কাঁদি ডুকরে ডুকরে।
তোমাকে হারিয়ে আমি হয়েছি অনাথ,
সদা অনুভব করি তোমার অভাব।
মা বলে তোমায় ডাকতে পারিনি কখনো,
জ্ঞান-বুদ্ধি আসার পরে তোমায় দেখিনি কখনো।
সবার মা আদর-যত্নে তাদের বড়ো করে,
আমারও তোমার ভালোবাসা পেতে বড্ড ইচ্ছা করে।
তুমি তো আর আসবে না ফিরে এ ভুবন মাঝে,
তোমার কথা ভেবে আমার নয়নে অশ্রু নামে।
মা তার সন্তানের প্রথম ভালোবাসা, প্রথম বিদ্যালয়;
আমি এক দুর্ভাগা, আমি যে পেলাম না তোমায়।
মাঝে মাঝে তোমার কথা শুনি বাবা, দাদাদের কাছে;
তখন কষ্টে আমার বুকে ব্যথা জাগে।
মা জানি না, তুমি কেমন আছো পরপারে;
তুমি থাকো শান্তিতে, এই প্রার্থনা সদা আমার অন্তরে।

Read More

গ্রীষ্ম
--- ডাঃ আব্দুল বাসেত
কালের আবহে বৈশাখ মাসে হয় গ্রীষ্মের আগমন,
সূর্যের প্রখর তাপে, পিপাসায় মানুষের ক্রন্দন।
প্রচন্ড দাবদাহে জমিন ফেটে চৌচির,
বৃষ্টির তরে আকাশপানে মানুষের অপেক্ষা অধীর।
গরমে কাতর মানুষ খোঁজে ঠান্ডা পানীয়,
আম, লিচু, তরমুজ, কাঁঠালের মাঝে মানুষ পায় অমৃত।
পুকুরে স্নান করতে নেমে উঠতে চায় না মন,
মাঝে মাঝে আসে কালবৈশাখী, হয় ঠান্ডার বাতাবরণ।
ঝড়ে পড়া আম কুড়াতে ভোরবেলা ছেলেরা হাজির,
কখনও দেখা দেয় খরা, দেখা যায় না তেমন চাষের নজির।
গরমে পথিক গাছের ছায়ায় নেয় আশ্রয়,
বর্ষার আগমনে মনের ক্লান্তির হয় নিরাময়।

Read More

কবি নজরুল
--- ডাঃ আব্দুল বাসেত
কবি নজরুল,
দারিদ্র্য তোমার কাছে মেনেছে হার;
তুমি সমগ্র বিশ্বকে দিয়েছ উপহার সাহিত্য-সম্ভার।
তুমি উচ্চ শিক্ষা পারোনি নিতে অর্থ সংকটে,
তুমি চেয়েছিলে মানুষ মিলেমিশে থাকুক সাম্প্রদায়িক সম্প্রীতিতে।
তুমি গর্জে উঠেছ অত্যাচারী ব্রিটিশের বিরুদ্ধে,
তোমার 'বিদ্রোহী' আজও গাঁথা ভারতবাসীর হৃদয়ে।
তোমার 'বিষের বাঁশি', 'সর্বহারা', 'প্রলয় শিখা', 'অগ্নিবীণা';
পরাধীন ভারতবাসীর অন্তরে জাগিয়েছে স্বাধীনতার চেতনা।
তুমি লিখেছো কত নাটক, কত গান;
তোমার সৃষ্টির মাঝে তুমি ভাস্বর, চির অম্লান।
তোমার কবিতায়, গানে বিশ্ববাসী হয়েছে আপ্লুত, বিমোহিত ;
তাইতো তুমি বিশ্বমাঝে চির সমাদৃত।
তুমি দীর্ঘকাল ছিলে স্নায়ু রোগে আক্রান্ত,
নইলে তোমার সৃষ্টির ডালি আরও হতো বহুগুণে সমৃদ্ধ।
তোমার সৃষ্টির মাঝে প্রকাশিত মানবপ্রেম, বিদ্রোহ, সাম্যবাদ;
তুমি বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
তুমি জন্মেছিলে এপার বাংলায়, বর্ধমানের চুরুলিয়া গ্রামে;
তুমি আছো শুয়ে নীরব নগরে মসজিদের পাশে, ওপার বাংলাতে।

Read More