Quotes by Mou Biswas in Bitesapp read free

Mou Biswas

Mou Biswas

@moubiswas900773


কবিতা
- Mou Biswas

*মুখোশ*


মুখোশ নিয়ে ঘুরে বেড়াই দু-চার রকমের,
দিন দিন আমার মুখোশ বেড়ে চলে।
একটা-
দুটো -
তিনটে -
চারটে,
ভালো মানুষের মুখোশ পরে ছাত্রদের পড়াতে যাই।
রাতে খারাপ মানুষের মুখোশ নিয়ে মদ খেতে যাই,
বন্ধুবান্ধব, পার্টি, আড্ডা।

সারারাত ধরে মদ খাচ্ছিলাম,
বাইশটা মিসকল এসেছিল ফোনে,দেখতে পাইনি।
বোন বারবার ফোন করে জানাতে চেয়েছিল ভোর তিনটে তে -
আমি লাল চোখ,টলোমলো মাথা নিয়ে বাড়ি ফিরি সকালে।
আমার জামাপ্যান্ট এ বমির দাগ,
গলি পর্যন্ত এসেই দেখি বাড়ির সামনে লোক ভর্তি,
আমি বাড়িতে ঢুকছি,একজন বলল-ওনার ছেলে ,
তখনো মাথার মধ্যে টলমলটা যায় না,
বাড়ি এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিই।


কাপড় পাল্টে, পরিষ্কার হয়ে বাইরে আসি।
সব মুখোশ এক ঝটকায় খুলে যায়,
পাশের ঘরে দেখি বাবার নিথর দেহটা পড়ে আছে,
বাবা আর উঠবেনা, কথা বলবেনা।
হঠাৎ আমার সব নেশা কেটে যায়।
সব মুখোশ খসে পড়ে,
আয়নার সামনে দাড়াই,দেখতে পাই একটা অমানুষ।


কলমে - মৌ বিশ্বাস

Read More

"একান্ত আমার সৈকত"



তুমি যেমন আছো তেমনি থাকো,
শুধু ধরে নিতে হবে, আমি আছি।
তুমি এমন ভাবেই ঈশানীর বাবা হতে,
ধরো, আমি থাকতাম শুকতারা তে।
ঠিক তোমার পাশের ফ্ল্যাটটা।
আমার ও মেয়ে থাকতো একটা,
আমার মেয়ের নাম রাখতাম পলাশ।

পলাশ এর রং সবথেকে সুন্দর।
সেই পলাশকে নিয়ে গাড়ি বারান্দায় যেতুম।
একপলক দেখতাম তাকিয়ে তোমাকে,
তোমার শ্রবনার ঘরে আমি থাকতে চাই না,
তোমার কালো রঙের চেয়ার নয়,
ওখানে কেমন বন্দী বন্দী জীবন।
তোমার বেমানান বইয়ের সেলফ,
ফটো ফ্রেমে একটা চশমা পরা ফটো।

তোমার হাতে শেখা,মশারি ভাজ করার নিয়ম।
ভাবো তুমি যদি এসব কিছুই না থাকতো,
তুমি শুধু আমার সৈকত হতে,
একদম একান্ত আমার।
তবে ঈশানি কেও খুব করে ভালবাসতুম,
যদিও ওকে আমি আগের চেয়ে আরো ভালোবাসি।





""একান্ত আমার সৈকত""
কলমে - মৌ

2.12 p.m
28th may 2022

উৎসর্গ - শ্রবণা নামের বাড়ীটি কে।

বই: - মাঝরাতের সূর্য।

Read More

"The Bokul girl"
--- Mou

Whenever I sat beside the one I loved,
the air seemed filled with the fragrance of earth
freshly touched by rain.
Yet for that scent to awaken,
the rain itself must come.

But the rain, offended by the bakul blossoms,
stayed away for many long days.
And I, longing for that familiar smell of damp soil,
sat by the open window, waiting.

One day I called out to the bakul—
“Go, soothe the anger of your beloved rain.
How long must we gasp beneath this relentless heat?”
Afternoons of waiting slipped quietly away,
the earth burning,
dust rising restlessly in the wind.

Then one evening
the bakul and the rain made peace at last.
Slowly the sky broke open,
and the rain descended in generous torrents.
Babla, Shirisha, Sal, and Shimul
breathed again in sweet relief.

And I too felt a quiet joy—
once more the fragrance of rain-soaked earth
returned to me.

Yet the bakul flowers
had wished only for a little rain.
When the storm passed,
they lay scattered across the road—
fallen, wounded first
by the sudden fury of the wind.

And so the bakul maiden,
who had waited for the rain,
never truly felt
the rain upon her petals.

Read More

মৃত পাণ্ডুলিপি
কলমে : মৌ

জীবন যেনো আজ মৃত পাণ্ডুলিপি
বসে থাকি কবরের অপেক্ষায়
গায়ে আছে বাসি পচা গন্ধ
তাই সকলে আতর মাখায়
শেষতম খাট সাজানো চলছে
খুব দাম দিচ্ছে ওরা আমার

অথচ শেষ রাতে একান্ত আপনকে
শুভ রাত্রি এসএমএস দিলাম
কোনো উত্তর পেলাম না সারারাত
আজ ওরা ছুটে এসেছে উত্তর দিতে।

Read More