মৃত পাণ্ডুলিপি
কলমে : মৌ
জীবন যেনো আজ মৃত পাণ্ডুলিপি
বসে থাকি কবরের অপেক্ষায়
গায়ে আছে বাসি পচা গন্ধ
তাই সকলে আতর মাখায়
শেষতম খাট সাজানো চলছে
খুব দাম দিচ্ছে ওরা আমার
অথচ শেষ রাতে একান্ত আপনকে
শুভ রাত্রি এসএমএস দিলাম
কোনো উত্তর পেলাম না সারারাত
আজ ওরা ছুটে এসেছে উত্তর দিতে।