Quotes by MOU DUTTA in Bitesapp read free

MOU DUTTA

MOU DUTTA

@moudutta515858
(8.3k)

ভাবিনি স্বপ্ন সত্যি হবে
ভাবিনি পাবো তোমায়,
ভাবিনি কল্পনাতে উঁকি দেবে
হবে মনের ভাষা।
চোখের ভাষা সব তোমায় ঘিরে,করছে উতলা মন।
হৃদয়ের ভাষা সর্বক্ষণ
করছে বিচক্ষণ।
তোমায় পাওয়া এই যে আমার সকল পাওয়া হলো।
তোমায় পেয়ে হৃদয় আমার
ধন্য হয়ে গেলো।
ভগবানের কাছে আশীষ কৃপা দিয়ছে তোমায় আমায়।
কত বার চেয়েও পায়নি তোমায়,কষ্ট হয়ে গেছে জানা।
হয়তো তোমায় পাওয়ার জন্য ছিল অপেক্ষায় মন।
আজ তোমায় পেয়ে আমি সব পেলাম এখন।
পাহাড়ের বুকে তোমায় ঘিরে আলোকিত হলো এই জীবন।
বলোনা তুমি থাকবে পাশে
হয়ে আমারই আপনজন।
স্তব্ধ বিকেল ক্লান্ত দুচোখ দেখবো অস্তগামী।
রাতের বুকে শীতল হাওয়া
করবে যে পাগলামী।
তবু তোমায় ক্লান্ত দুচোখ শান্ত ভাবে দেখবে,
তবু হৃদয় তোমার পথকে আগলে ধরে যে রাখবে।
তবু তুমি বুকের মাঝে করবে যে হয়রানি,
তোমায় পেয়ে সবই পেলাম
নেই যে কিছু আর পাওয়ারই।

Read More

তোমার চোখের কাজল
নাকি আমার চোখের জল,
কে ছিল প্রিয় আজও জানি না যে তা।
সত্য যদি প্রকাশ হয়
তবে ছলনা ভালোবাসা,
যে বাসা তে হারিয়ে গেছে
আমার সুখে থাকা।
হয়তো তুমি পূর্ণ চোখে চেয়ে আছো আজ
আমি আজ শূন্য মনে ফিরে গেছি থাক।
তবু চোখে আছে শুধু তোমার জন্য আশা
যে আশা তে শেষ হয় গো আমার ভালোবাসা।
শুধু আজ তুমি ছাড়া এসবই নিরাশা।
মৌ 🖋️

Read More

জীবন কোনো রূপকথা নয়
তবু মনে হয় তুমি থাকলে রূপকথার চেয়েও বেশি সুন্দর হতো।
জীবন কোনো পরিপূর্ণ নয়
কিন্তু তুমি থাকলে শূন্যস্থান টা পরিপূর্ণ হয়ে যেত।
জীবন কোনো অনাকাঙ্খিত ঘটনা নয়,তবু যদি তোমায় পেতাম ঘটনা গুলো সুন্দর স্মৃতি ভেবে বুকে জড়িয়ে ধরে রাখতাম।
যদি তুমি আমার হতে দুটো চাঁদ পেয়ে আমার জীবন আলোয় আলোকিত হয়ে যেতো।
যদি তুমি আমার হতে একটা হাত হৃদয়ের মাঝে স্থায়ী ভাবে আগলে রাখতাম।
যদি তুমি আমার হতে আমার কষ্টের দিনে তোমার কাঁধে মাথা রেখে মুছে ফেলতাম সকল রাগ অভিমান।
সত্যি তুমি যদি আমার হয়ে গোধূলি লগ্ন গুলো আরো বেশি সুন্দর হতো।
আর যদি তুমি আমার হতে বুকের মাঝে একটা মাথা হয়তো শান্ত ভাবে তার ক্লান্ত চোখে ঘুম আর মাথায় ভালোবাসার পরশ নিয়ে জীবন টা অবলীলায় কেটে যেতো।যদি সত্যি তুমি আমারই হতে তো।❤️‍🩹
মৌ 🖋️

Read More

যে নেই তাকে ভেবে কষ্ট কিসের?
আর যে আছে—তাকে দেখেও না দেখার অজুহাত কিসের?
দুর্বলতা যদি ভালোবাসা হয়,
তবে বহিঃপ্রকাশ হলো জীবনের আয়না।
সে আয়নায় এত ধুলো জমে থাকার কারণ কী?
নিজের মুখ যদি দেখাই না,
তবে সে আয়না রাখার অর্থই বা কী?
অর্থ, টাকা, পয়সা—এ কি শুধু সুখের চাবিকাঠি?
নাকি তোমার সঙ্গে একটি সন্ধ্যা কাটানোই বেশি সুখের?
এক হাতে দায়িত্ব—ভারি কষ্টের,
না কি তোমার হাত ধরে
সে দায়িত্বের পথ পার হওয়াই সহজ?
উত্তর যদি প্রশ্ন হয়,
তবে প্রতিটা প্রশ্নের উত্তর তুমি নও কেন?
চোখ যদি ভাষা হয়,
তবে মন কেন সে ব্যথার ভাষা বোঝে না?
যদি তুমি আমার নও,
তবে হৃদয়ে
তোমার নাম কেন?
আমি জানি না গোধূলির লগ্ন,
আমি জানি কালবৈশাখীর ঝড়।
আমি জানি, ওগো, শুধু তোমাকেই—
যা আমি দেখি না, তবু অনুভবে জানি।
মনে হয়,
তুমি গেঁথে গেছো হৃদয়ের মালায়—
তুমি আমার পরিকাঠামো প্রিয়।
মৌ 🖋️

Read More

জীবন কোনো গল্প নয়
আর নয় কোনো আশা,
তোমায় পেয়ে হারিয়ে গেছে
ওগো আমার ভালোবাসা।
হয়তো আমি শূন্য জানি
হয়তো তুমি পরিপূর্ণ।
এই জীবনে নেই কোনো
আজ জানি শূন্যতা।
জীবন যদি শূন্য হয়
তবু নেই কষ্ট
এই হৃদয় জানে
এসব কিছুই নষ্ট।
তবু যদি তোমায় পেতাম
রাখতাম অতি যত্নে,
তুমি আমার না পাওয়া চাওয়া
তাই রাখি অতি সযত্নে।
তোমায় পড়েছে মনে আবার ও শ্রাবণ ও দিনে,
একলা বসে নিরালায়।
মৌ 🖋️❤️

Read More

জীবন টা তখনি সুন্দর ছিল
যখন জীবনের মানে ছিল মূলত তোমায় খোঁজা।
আজ জীবনের মানে ভিন্ন যখন নিজেকে খুজতে শুরু করলাম তখন আমার আমি অবাক হয়ে তাকিয়ে রইলো আমার দিকে।
যেনো সে আমায় চেনে না দেখেও না দেখার মত করে পাশ কাটিয়ে সে তোমার মনের দরজায় কড়া নাড়ল তখন আবার বুঝলাম এই মন তোমার ভালবাসায় নিজেকে হারিয়ে বসে আছে।
আজও তোমায় এই হৃদয় অনেক ভালবাসে। যদি তুমি বুঝতে তাহলে এই হৃদয়ের ডাক তুমি খুজতে।
মৌ 🖋️❤️

Read More

এতো এতো কষ্টের মাঝে যে
কিছু প্রিয় মানুষের থেকেও কষ্ট পেতে হবে এটা হয়তো কখনও ভাবিনি।
ভাবিনি হৃদয়ে ফোঁটা ফুল
নিমেষে ঝরে যাবে।
সব কিছু সবাই পায় না
হৃদয় ও জানে কিন্তু যেটা পেয়ে হারিয়ে ফেলতে হয়
তার খবর কজনই বা রাখে।
হয়তো এবার থাক সকল কথা
সকল চিন্তা আমার।
আমার আমি হারিয়ে গেলাম খোঁজ নিও না আমার।
অনেক কষ্টে গড়ে ছিলাম
ভেঙেছিলাম তার আগে রোজ।
হয়তো এসবই ভাঙার ছিল
তাই ভেঙেছি রোজ।
তবু যদি মনে পড়ে একটু আমায় ডেকো
হয়তো সেদিন দূর আকাশে
আমায় দেখে নিও।
সেদিন আমি অন্ধকারে
একটু তোমায় দেখবো
হয়তো আমি পাগল হয়ে
আবার তোমার প্রেমে পড়বো।
মৌ 🖋️

Read More

আমরা যারা অল্প প্রেমে
রোজ করি খোঁজ,
আমরা যারা অল্প আলোয়
রোজ হই নিখোঁজ।
প্রত্যেকেরই জীবন যেন
ছন্নছাড়া ছিল,
সবাই ফেলফেলিয়ে তাকিয়ে
নীরবতায় থমকে রইল।
শূন্য এই হৃদয় আমার
ব্যক্ত হয় প্রতিরোজ,
নিখোঁজ শুধু আমি হলাম—
তুমি হলে অপরজন।

Read More

তোমায় ঘিরে জীবন আমার
তোমায় ঘিরে সব
তোমায় ঘিরে নানান চিন্তা
তোমায় ভেবেই সব।
তোমায় ঘিরে রাত্রি হয়
আর তোমায় ঘিরে দিন,
কি করে বলি তোমায়
তোমার কাছেই ঋণ।
হৃদয় আজ ক্লান্ত ভীষন
ক্লান্ত চোখের জল
নিরুপায় শুধু এই হৃদয়ে
ভালোবাসার ধোহাই।
হয়তো নদী অশান্ত আজ
উত্তাল যত ঢেউ,
কি হবে ডুব দিয়ে বলো
নেই কোনো এখানে কেউ।
তবু যদি শূন্য থেকে হয় আবার শুরু,
অপেক্ষাতে দিন গুনি হবে আমার গুরু।
কল্পনা রা বলবে তোমায়
আজ ও বাসি ভালো,
নির্বাক শুধু হৃদয় অমায়
নেই যে কোথাও ভালো।
তোমার হাতেই স্বপ্ন আমার
তোমার হাতেই আমি
তোমার হাতেই হৃদয় আমার
পর করো না তুমি।
হয়তো আমি বেমানান
হয়তো আমি উদাসীন
হয়তো আমার আমি টাকে
আজ ভাবই না।
তবু তোমায় ভেবে আমার জীবন হোক শেষ
তবু তোমায় ভেবে আমার
হৃদয়ে হোক ঘোষণা
এই জীবনে তুমি আমার ওগো শুধু তুমি আমার বাসনা।

Read More

শব্দ গুলো ভাঙছে ভীষন
পড়ছে মনে রোজ।
কি করে বলি তোমায়
তুমি আমার খোঁজ।
হয়তো সেদিন গোধূলিতে হয়েছিল দেখা,
হয়তো সেদিন হৃদয় মাঝে
হয়েছিল গাঁথা।
হয়তো সেই তুমি ছিলে অনেক খানি কাছে,
হয়তো রোজ পড়ে মনে
ভাবই তোমায় রোজ।
কি ভাবে বলি ভালোবাসা এবার থাক।
হয়তো দূরে তুমি আমি
তবু তুমি অনেক কাছে হৃদয় শুধু জানে,হয়তো তুমি আমার না তবু তুমি আমার।
হয়তো তুমি দূরে তবু
অনেক কাছে জানি।
হয়তো শূন্য হয়তো ভরাট হয়তো জ্যোস্না হয়তো রাত
হয়তো বুকে তুমি।
হয়তো শান্ত তুমি আর দুরন্ত এ হৃদয়।
হয়তো তুমি হয়তো আমি হয়তো হাসি হয়তো কথা হয়তো হৃদয় তুমি আছে কাছে।শুধু দূরে তুমি,হয়তো হৃদয়ের ওলি গোলি জানে কত না কথা জমে আছে মনে হয়তো জানো তুমি তাও অদেখা সকল বাক্য।
হয়তো তুমি অন্য কারো
হয়তো আমি দূরে।
হয়তো তোমার মুষলধারে
লেখা কবিতা।
হয়তো শূন্য বিকেল আমার হয়তো ক্লান্ত একা।
হয়তো তোমায় ভালোবেসে
বাক্য রা পেয়েছে ভাষা।
তুমি ওগো তুমি হয়তো তুমি আমার শেষ আশা।

Read More