Bengali Quote in Thought by Yogi Krishnadev Nath

Thought quotes are very popular on BitesApp with millions of authors writing small inspirational quotes in Bengali daily and inspiring the readers, you can start writing today and fulfill your life of becoming the quotes writer or poem writer.

#ওরা_ককরোচ

ওরা ককরোচ।
যাদের দেখে নাক সিঁটকায় সভ্য সমাজ,
দেখলেই যাদের পিষে মারতে চায়
চটির তলায়, বুটের তলায়,
ক্ষমতার অহঙ্কারে।

ওরা ককরোচ।
দেয়ালের ফাটলে বেঁচে থাকে,
পচা নর্দমার গন্ধে টিকে থাকে,
ক্ষুধার সঙ্গে সন্ধি করে,
অপমানের সঙ্গে সহবাস করে।

তুমি ওদের ঘৃণা করো -
কারণ ওদের চোখে তোমার সভ্যতার
মেকি মুখোশটা ধরা পড়ে যায়।

ওরা সভায় বসে বক্তৃতা দেয় না,
টেলিভিশনের স্টুডিওতে আলো খায় না,
সংবিধানের ভাষাও জানে না ঠিকঠাক -
তবুও শহরের প্রতিটি ধুলোয়,
কারখানার প্রতিটি মরিচায়,
বেকার যুবকের প্রতিটি দীর্ঘশ্বাসে
ওরা ছড়িয়ে থাকে নিঃশব্দে।

ওদের কেউ সম্মান দেয় না।
কারণ সম্মান সবসময় সাজানো ড্রয়িংরুমে জন্মায়,
রান্নাঘরের অন্ধকার কোণে নয়।

তবুও একটা কথা মনে রেখো -
আগুন লাগলে প্রথমে ইঁদুর পালায়,
তারপর ভদ্রলোকেরা।
কিন্তু ককরোচ ?
ওরা শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকে।

কারণ ওরা জানে -
এই পৃথিবী কখনোই ওদের জন্য নরম ছিল না।

তাই এখন ককরোচরা জেগে উঠছে।
চুপচাপ নয়,
নিজেদের নাম নিয়েই।

যাদের এতদিন ঘৃণা করা হয়েছে,
আজ তারাই রূপক হয়ে ফিরে আসছে -
প্রতিবাদের নতুন ভাষা হয়ে।

Bengali Thought by Yogi Krishnadev Nath : 112025479
New bites

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now